ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আফজাল হোসেন

 প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন   |   রাজনীতি


শেখ লিয়াকত আহম্মেদ,  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এই কমিটি শনিবার রাতে ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মাদারীপুরের ডাসার উপজেলার কৃতি সন্তান আফজাল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এ সাফল্যে নিজ এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

প্রতিক্রিয়ায় আফজাল হোসেন বলেন, “আমি চেষ্টা করব আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে। স্থানীয় নেতাকর্মীরা আশা করছেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

রাজনীতি এর আরও খবর: