মাদারীপুর-৩ আসনের এমপির পিএ হলেন জাহিদ ভুঁইয়া

 প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন   |   রাজনীতি


মোঃ জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক

মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট (পিএ) হিসেবে জাহিদ ভুইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে।

জাহিদ ভুইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে এমপি আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, “জাহিদ ভুইয়া একজন নিবেদিতপ্রাণ কর্মী। জনগণের সেবায় আমার সঙ্গে থেকে সে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।”

নিয়োগপ্রাপ্তির পর জাহিদ ভুইয়া বলেন, “মাননীয় এমপি মহোদয়ের আস্থা অর্জন করতে পেরে আমি গর্বিত। জনগণের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ নিয়োগ ইতিবাচক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টদের আশা, এ নিয়োগের মাধ্যমে জনগণের সঙ্গে এমপির যোগাযোগ আরও সহজ ও কার্যকর হবে।

রাজনীতি এর আরও খবর: