চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাংবাদিক ও ডাক্তার দম্পতির কন্যার প্রথমস্থান অর্জন

 প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন   |   সফলতার গল্প


নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শিশু কানন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী রামিসা নাওয়াল নিঝুম প্রথমস্থান অর্জন করেছে।

নিঝুম একুশে টেলিভিশন,দৈনিক মানবকন্ঠ ও দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি রকিবুজ্জামান এবং কালকিনির স্বনামধন্য গাইনী চিকিৎসক ডাঃ আঞ্জুমান আরা বেগম (মনি) এর কন্যা।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলায় বিএনপি'র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব মুন্সী, কালকিনি থানার সেকেন্ড অফিসার এসআই পল্লব কুমার সাহা,উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হোসেন প্রমুখ।

উপজেলার সকল শ্রেনীর লোকজনের নিকট রামিসা নাওয়াল নিঝুম এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া চেয়েছে তার অভিভাবকবৃন্দ।

সফলতার গল্প এর আরও খবর: