আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলন সফলতার প্রধান হাতিয়ার বলেন: বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন   |   সারাদেশ




মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ

আজ শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, শার্শা থানার ২ নং লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা, মান্দারতলা ও বহিলাপোতায় উঠান বৈঠকে অংশ নেন শার্শার কৃতি সন্তান বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।


তিনি বলেন, “দেশের উন্নয়নের হাতকে শক্তিশালী করার এখনই সময়—ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”


তিনি আরও আহ্বান জানান—ঘরে ঘরে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশগঠনমূলক আদর্শ, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক নেতৃত্ব, এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে।


শার্শার কৃতি সন্তান মফিকুল হাসান তৃপ্তি বলেন, শ্রমিক অধিকার, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নই প্রকৃত জাতীয় অগ্রগতির ভিত্তি। তিনি আরও বলেন,

“আগামী নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলন সফলতার প্রধান হাতিয়ার। ১৭ বছরের স্বৈরাচারী শাসনের প্রতিদান জনগণ এবার নিজেদের ভোটের মাধ্যমে দেবে।”


তিনি সতর্ক করে বলেন, “একটি মৌলবাদী দল নির্বাচনী প্রক্রিয়ায় বিভ্রান্তি ও ছলনা সৃষ্টি করে ক্ষমতায় আসার অপচেষ্টা চালাচ্ছে। গণতান্ত্রিক শক্তিকে সতর্ক, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”


এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি ও লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সারাদেশ এর আরও খবর: