রংপুরের বদরগঞ্জে মেধার মশাল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
রংপুরের বদরগঞ্জ:
সুরক্ষিত বাংলাদেশ আয়োজন করেছে মেধার মশাল কুইজ প্রতিযোগিতা-এর প্রথম রাউন্ড, যা আজ বদরগঞ্জ সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাই করা বিজয়ীরা তাদের জ্ঞান ও পারদর্শিতার মাধ্যমে উপস্থিত সবাইকে অভিভূত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরক্ষিত বাংলাদেশের সংগঠনের আয়োজক নুর আহমেদ। আরও উপস্থিত ছিলেন তানভীর ইসলাম, সাকিবুল হাসান সাকিব, ইউনুস ইসলাম, হাবিবুর বকশি, পলাশ, সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
এ সময় আয়োজক নুর আহমেদ বলেন, “এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেই সুরক্ষিত বাংলাদেশের নিরলস প্রচেষ্টা।”
অনুষ্ঠানের শেষে বিজয়ীদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশা ব্যক্ত করা হয়।
