ত্যাগ-সংগ্রামে রাজপথে সক্রিয় : রামকৃষ্ণপুরে পরিচিত মুখ আমিরুল

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন   |   সারাদেশ


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ত্যাগী নেতা আমিরুল ইসলাম।দলের নেতাকর্মীদের দাবী,আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশ নিয়ে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও হয়রানির মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তৃণমূল নেতাকর্মীদের কাছে আমিরুল ইসলাম একজন ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত বলে তার অনুসারীরা জানান।

আমিরুল ইসলাম ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।এ ছাড়া তিনি ইউনিয়ন বিএনপির সাবেক ৩নং যুগ্ম নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বেও ছিলেন।

ছাত্রদল ও যুবদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন আমিরুল ইসলাম।পরবর্তীতে তিনি স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি সলঙ্গা থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।শিক্ষাজীবনেও তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।আমশড়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সাবেক এজিএস হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়,দীর্ঘ রাজনৈতিক জীবনে আমিরুল ইসলাম বিভিন্ন সময়ে জেল- জুলুম,মামলা-হামলা ও হয়রানীর মুখোমুখি হয়েছেন।বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাকে একাধীকবার কারাবরণ ও নানা ধরনের প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে তাকে।তবে অকুতোভয় নেতা হিসেবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ড চালাতে কুন্ঠাবোধ করেননি ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল আমিরুল ইসলাম তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি দলকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন বলে দলীয় অনুসারীরা জানান।

দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা,দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে রামকৃষ্ণপুর ইউনিয়নসহ সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন নিপীড়িত নেতা আমিরুল ইসলাম।

সারাদেশ এর আরও খবর: