পরিবেশ সুরক্ষায় কালকিনিতে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন   |   সারাদেশ


শাহাদাত হোসেন ওয়াসিম, কালকিনি উপজেলা প্রতিনিধি  

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জন সচেতনতামূলক কর্মসূচী ২০২৬ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে র‍্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (লেইস প্রকল্পের) আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়।  কর্মসূচীতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সি। 

কর্মসূচি প্রধান লক্ষ্য ছিল, পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও  কার্বন নিঃসরণ কমানো, প্রতিটি বিদ্যালয় ফলস বনজ ঔষধি বৃক্ষরোপণ এবং প্লাস্টিক দূষণ রোধে টেকসই জীবন যাপন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালকিনি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ পাল (মিন্টু) পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল-আমীন মুন্সি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সারাদেশ এর আরও খবর: