সলঙ্গায় আহলে হাদীছ আন্দোলন এর কর্মী সমাবেশ

 প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন   |   সারাদেশ





 সিরাজগঞ্জ প্রতিনিধি :


সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়ায় আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বাদ আছর থানার ধুবিল ইউনিয়নের আমশড়া মার্কাস জামে মসজিদে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা এলাকার কর্মীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে সভাপতিত্ব করেন,(অব:) শিক্ষক সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ,সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুর্তজা।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং যুবসংঘের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।


সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে (অব:) শিক্ষক সাখাওয়াত হোসেনকে সভাপতি, জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।


এ ছাড়া গোলাপ মুন্সী,আব্দুল হাকিম, শহিদুল ইসলাম,হাবিবুর রহমান, আমজাদ হোসেন,আব্দুস ছামাদ, আব্দুস সবুর,আবু হানিফ ও সোলায়মান হোসেনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।


অনুষ্ঠানের শেষ পর্বে জেলা সভাপতি মাও: মুর্তজা নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সারাদেশ এর আরও খবর: