মধুখালীর বোয়ালিয়ায় ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত, দেশবরেণ্য আলেম-ওলামাদের আলোচনা

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ


সুজল খাঁন,মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:


ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া জামিয়াতুল ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা এবং বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) মাদরাসা মাঠে বাদ আসর থেকে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশবরেণ্য আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ধর্মীয় আলোচনা পেশ করেন। মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


মাহফিলে আলোচনা করেন গোপালগঞ্জের সুলতানশাহী মাদরাসার মুহতামিম মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী, ফরিদপুরের সালথার নারানদিয়া মাদরাসার পরিচালক মাওলানা মিজানুর রহমান ফরিদী এবং যশোরের মুফতি আবু সাঈদ কাসেমী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নুরুল ইসলাম (নুর মোল্লা)। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান) এবং কোষাধ্যক্ষ মো. রকিব মোল্লা। মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা আব্দুল মান্নান।


মাহফিলকে কেন্দ্র করে মাদরাসা মাঠ ও আশপাশে আতর, তসবিহ, টুপি, ইসলামিক বইসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রীর দোকান বসে। পাশাপাশি বসে নানা ধরনের খাবারের দোকান। এতে ধর্মীয় পরিবেশের পাশাপাশি স্থানীয় দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনার সুযোগ তৈরি হয়।


এদিকে, মাহফিলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করেছেন কানাডা প্রবাসী মো. সৌরভ মোল্লা। তিনি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং একজন তরুণ সমাজসেবী ও সংগঠক। মাহফিলের সফল আয়োজন এবং দেশবরেণ্য আলেম-ওলামাদের আলোচনা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা উপকৃত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সারাদেশ এর আরও খবর: