কালকিনিতে হতদরিদ্র খামারিদের মাঝে মুরগি বিতরণ
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
কালকিনি উপজেলার চরাঞ্চলের হতদরিদ্র নারী-পুরুষ খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মাদারীপুর জেলার নদীবিধৌত এলাকায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১০০ জন খামারির মাঝে মুরগি বিতরণ করা হয়েছে।
সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক উপকারভোগীর মাঝে ২৫টি করে মুরগি এবং মুরগির ঘর নির্মাণের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হরিশ চন্দ্র বোস।
এসময় তিনি বলেন, প্রকল্পের আওতায় নির্বাচিত খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে টেকসই আয়ের সুযোগ সৃষ্টি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
