কালকিনিতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর উদ্বোধন

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন   |   শিক্ষা



জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে, উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে.মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫অক্টোবর) দুপুরে মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে সতাতা স্টোর উদ্বোধন করেন কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিএম হেমায়েত হোসেন।

এসময়ে তিনি বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা চর্চা ও সততাকে মন থেকে শ্রদ্ধা করে জীবন গঠনে উৎসাহিত করার জন্যই দুর্নীতি দমন কমিশন এ ধরণের স্টোর বিভিন্ন স্কুলে স্কুলে পৌছে দিচ্ছে। এদেশে এ ধরণের চর্চা নতুন মনে হলেও উন্নত বিশ্বে অনেক আগে থেকে এই চর্চা হয়ে আসছে । যখন আমরা শুদ্ধ হতে পারবো তখনই কেবল আমরা উন্নত পরিচয়ের মানুষ হতে পারবো ।

এ সময় উপস্থিত ছিলেন মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রব চৌধুরীসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দ।

শিক্ষা এর আরও খবর: