চৌগাছায় ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর বাড়ীতে র‌্যাবের উপস্থিতি।

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

যশোরের চৌগাছা উপজেলায় আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান,মেহেদী মাসুদ চৌধুরীর বাড়ীতে র‌্যাবের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় সলুয়া আফরার মোড়ে, অবস্থিত তাঁর বাড়ীতে র‌্যাব উপস্থিত হন। র‌্যাবের উপস্থিতির বিষয়ে জানাগেছে, করোনা ভাইরাস মোকাবেলার জন্য ক্ষতিগ্রস্ত কর্মহীন, দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের কার্জক্রম পরিদর্শন ও অনিয়ম হচ্ছে কিনা, তা যাচাই বাছাই করতে এসেছিলেন র‌্যাবের সদস্যরা।

জানাগেছে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরীর বাড়ীতে আজ বুধবার সাড়ে ৩টায় র‌্যাবের একটি টিম উপস্থিত হন। এ সময় খাদ্য বিতরণের বিষয়ে সাধারণ সম্পাদকের কাছে জানতে চাওয়া হয়। পরবর্তীতে যাচাই বাছাই শেষে র‌্যাব জানতে পারেন, যে চাল বা খাদ্য সামগ্রী গরীবদের মধ্যে বিতরণ করা হচ্ছে তা ক্রয়কৃত। ক্রয়কৃত বিষয়টি যাচাই বাছাই শেষে সত্য প্রমান হয় র‌্যাব টিমের কাছে ।

এ বিষয়ে মুঠোফোনে যশোর র‌্যাবের ০১৭৭৭৭১০৬৩৩ নাম্বারে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে জানানো হয়, খাদ্য বিতরণের কার্যক্রম পরিদর্শন ও কোন অনিয়ম হচ্ছে কিনা সেটা তদন্ত করার জন্য সাধারণ সম্পাদকের বাড়ীতে র‌্যাবের টিম উপস্থিত হয়। সেখানে কোন অনিয়ম পাওয়া যায়নি বলেও জানানো হয়।

সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণে কোন অনিয়ম হচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য র‌্যাব সদস্যরা এসেছিলেন। র‌্যাবের উপস্থিতে আমি খুশি হয়েছি। 


যাচাই বাছাই করে তাঁরা দেখলেন আমরা যে খাদ্রসামগ্রী বিতরণ করছি তা ক্রয়কৃত। দলের সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল মানুষ হিসাবে আমি মনে করি যারা সরকারের কার্যক্রম বাঁধাগ্রস্থ, অনিয়ম ও দুর্নীতি করছে বা করতে চাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী। তিনি বলেন মাননীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানে আছেন। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনার কর্মকান্ড আগিয়ে নেয়ার জন্য আমরা কাজ করছি। দরিদ্র মানুষের পাশে আছি এবং থাকব।


আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাড়ীতে র‌্যাবের উপস্থিতির বিষয়ে যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে করোনা ভাইরাস মোকাবেলার কাজ চলছে। 


এই ভাইরাস নিয়ন্ত্রণের জন্য দেশব্যাপী সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় দরিদ্র মানুষের সমস্যার কথা চিন্তা করে সরকার খাদ্যসামগ্রী বরাদ্দ করেছেন। দল এবং ব্যক্তি পর্যায়ে কর্মহীনদের পাশে থাকার আহবান জানানো হয়েছে । তাই এই কর্মকান্ডে যাতে অনিয়ম, দুর্নীতি না হয় সেজন্য প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী সার্বক্ষণিক নজর রাখছেন। এই নজরদারি সকলের জন্য উন্মুক্ত। এতে বিচলিত হবার কোন কারন নেই। বরং প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে সকলকে সহযোগিতা করা একান্ত দরকার। তাহলে আমরা এই সংকট সময় মোকাবেলা করতে পারব।

খুলনা এর আরও খবর: