গয়ড়া বাজারে কাঁচা বাজার এখন চন্দনপুর ইউনাটেড কলেজে মাঠে।

 প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৩:১৩ অপরাহ্ন   |   খুলনা


মোঃ আলামিন হোসাইন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ

করোনাভাইরাস মোকাবেলায় কলারোয়া সীমান্তবর্তী গয়ড়া বাজার থেকে কাঁচা বাজারসমূহ, মাছ ও মাংস  বাজার চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে নিশ্চিত করা হয়েছে। 

 

করোনা ভাইরাস সংক্রমণ রোধে গ্রামীণ কাঁচা বাজারগুলো তুলনামূলকভাবে খোলা স্থানে স্থানান্তর করা হলে সামাজিক দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।


সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে কাঁচাবাজার গুলো চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। 


আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চন্দনপুর ইউনাইটেড কলেজ মাঠে এই নতুর বাজার। প্রতিদিন সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত এ কাঁচা বাজার মাছ, মাংস ও তরকারি বিক্রি হবে। কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রেখে ক্রেতাদের বাজার করার জন্য ব্যবস্থা করা হয়েছে।


এ সময় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি নতুন বাজার পরিদর্শন করে দৈনিক স্বাধীন বাংলা কে জানান,

আমি  চেষ্টা করছি চন্দনপুর ইউনিয়নে যেন করোনাভাইরাস ছড়াতে না পারে,সেই লক্ষেে কাজ করে যাচ্ছি।

খুলনা এর আরও খবর: