ঝিকরগাছার যুবসমাজ স্বেচ্ছায় করোনা ভাইরাস সম্পর্কে করছে সচেতন।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার ৬ নং ঝিকরগাছা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এক ঝাক উদীয়মান তরুণ সমাজের উদ্যোগে চলছে করোনা ভাইরাস উপলক্ষে জন সচেতনতার কাজ।
তারা ২০ জন বিশিষ্ট কমিটি করে তার উদ্যোগে স্বেচ্ছায় রাস্তায় দাড়ীয়ে সচেতনতার কাজ করে যাচ্ছেন।
তারা আরও বলেন আমরা স্বেচ্ছায় পরিশ্রম করে যাচ্ছি এর জন্য বিনা পারিশ্রমিকে সেবা দিচ্ছি ও দিয়ে যাব। এ জন্য আমরা দেশ বাসীর কাছে দোয়া চায়।আপনারা সবাই ঘরে থাকুন,অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না, সর্বদা ঘরে থাকুন। এই কমিটির সাথে যাহারা আছেন, মোঃ রাকিবুল আলম, প্রচার সম্পাদক,ঝিকরগাছা ব্লাড ব্যাংক। (রক্তের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৭৮৬- ১০৫ ১৩৪) জাকির হোসেন, ঝিকরগাছা ইউপি সদস্য।সালাম মোড়ল,আওয়ামীলীগ ওয়ার্ড সভাপতি।সোহারাব হোসেন,ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক।আঃ হক,রাসেল,আল মামুন,স্বপন,আঃরশিদ গ্রাম পুলিশ।হাফিজুর,ফিরোজ,হামেদ, সহ আরো অনেকেই দায়িত্ব পালন করছেন।
