মোরেলগঞ্জ-শরণখোলা, আসনে এমপি হিসেবে শপথ নিয়েছেন এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৩১ অপরাহ্ন   |   খুলনা


বাগেরহাট জেলা প্রতিনিধি,মোঃপলাশ হাওলাদার। 


একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে এমপি হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।


গত কাল শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলনসহ নবনির্বাচিত ৩ এমপিকে শপথবাক্য পাঠ করান। 

 

বাগেরহাট-৪ আসনে নবর্বিচিত সংসদ সদস্য এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তিনি ১৯৫৩ সালে ২২ জানুয়ারি মোরেলগঞ্জ সদর বারইখালী গ্রামে জন্মগ্রহন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।


১৯৭২ সালে মোরেলগঞ্জ এসএম কলেজে ছাত্রাবস্থায় তিনি ছাত্রলীগের রাজনীতিতে হাতে খড়ি দেন। এর পর কলেজের পাঠ চুকিয়ে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে। ১৯৭৯-১৯৮১ সাল পর্যন্ত ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন ওবায়দুল কাদের। পরে তিনি কাদের-মজনু কমিটির সদস্য হন।


রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির দায়িত্ব পাবার পরপরই তিনি সামরিক সৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেন। ১৯৮৪ সালে এরশাদের সামরিক আদালতে মিথ্যা মামলায় এবং ১৯৮৮ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি কারাবরণ করেন। তখন সামরিক আদালতে একটি হত্যার মিথ্যা মামলায় তার যাবজ্জীবন কারাদন্ড হয়। পরে আন্দোলনের মুখে বাতিল হয় ওই দন্ডাদেশ।


পড়াশোনার পাঠ চুকিয়ে এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন ফিরেন নিজ এলাকা বাগেরহাটের মোরেলগঞ্জে। আইন পেশার পাশাপাশি চালিয়ে যান রাজনীতি। ৯০ দশকের শুরু থেকে সুদীর্ঘ ১৫ বছর তিনি মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০০৩ সাল থেকে অদ্যবদি সভাপতি দায়িত্ব পালন করে আসছেন। স্থানীয় রাজনীতির এ দীর্ঘ পথ পরিক্রমায় বহুবার হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হন এ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন।

খুলনা এর আরও খবর: