ঝিনাইদহ র‍্যাব -৬এর হাতে ৪৪০বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক!,

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ১০:৩৬ অপরাহ্ন   |   খুলনা


 আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ। 

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এব্যাপারে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, ঝিনাইদহ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নসিমন গাড়ীতে মাদক বহন করিয়া চুয়াডাঙ্গা হইতে পাংশা, রাজবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করিয়া আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিপিসি-২, ঝিনাইদহ অদ্য ১৯ এপ্রিল রবিবার কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে¡ ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাসটর্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার তাগিদে গমন করেন এবং বাসটর্মিনাল এলাকা থেকে চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া দক্ষিন পাড়ার ব্যবসায়ী ইসলাম শা’র ছেলে মিজার শা (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মিজার শা’র নসিমনে রাখা মাছের ব্যারেলে   ভিতরে  বিশেষ কৌশলে রক্ষিত ৪৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ১টি নসিমন বা আলমসাধু, ০১ টি মোবাইল সেট ও ০১ টি সীম কার্ড জব্দ করা হয়। এবিষয়ে  ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।

খুলনা এর আরও খবর: