বিএনপি নেতা মহাসিন কবিরের আর্থিক সহায়তায় শার্শা ও বেনাপোল সাড়ে ৬ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরন।

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ১২:১৭ পূর্বাহ্ন   |   খুলনা


মনা,বেনাপোল,যশোর,

প্রতিনিধি: 

বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন কবিরের আর্থিক সহায়তায় শার্শা উপজেলার করোনার কারনে অসহায় কর্মহীন সাড়ে ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন সম্পন্ন হয়েছে।


গত ১৩ এপ্রিল সোমবার খেকে ১৮ এপ্রিল রবিার পর্যন্ত এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। আলহাজ্ব মহসিন কবির করোনার কারনে শার্শা ও বেনাপোলের দুস্থ, অসহায়, খেটে খাওয়া, কর্মহীন মানুষের জন্য চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মানুষের দ্বারে দ্বারে পৌরছ দিয়েছেন। মহসিন কবিরের এ খাদ্র সামগ্রী বিতরনে সার্ভিবসহায়তা করেছেন শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি। শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শাহাবউদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত, শার্শা মহিলা দলের নেত্রী সাবেক মেম্বর নূর জাহান রিনা বিএনপি নেতা সাফাউদ্দিন খান, মিজানুর রহমান, মাষ্টার সাহেব আলী, আব্দুল হামিদ, মোস্তফা কামাল মিন্টু, মোঃ আলমগীর সিদ্দিকী, মোঃ সরোয়ার হোসেন, আব্দুর রউফ মন্টু, মিজানুর রহমান, আব্দুল কাদের, শাহারিয়ার হোসেন মুকুল,সফিকুল ইসলাম, সেলিশ শাহী, ওলিয়ার রহমান, আব্দুল জব্বার সরদার, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, সাবেক ছাত্রদল নেতা সেলিম হোসেন আশাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।


এ ব্যাপারে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আবু তাহের ভারত জানান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটি সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারন সম্পাদক আলহাজ্ব মহসিন কবিরের আর্থিক সহায়তায় শার্শা উপজেলার করোনার কারনে অসহায় কর্মহীন সাড়ে ৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা সম্পন্ন হয়েছে। তিনি বলেন গত ১৩ এপ্রিল সোমবার থেকে পর্যায় ক্রমে ১১টি ইউনিয়নের ৯৯ টি ওয়ার্ডে ও বেনাপোল পৌর সভার ৯ টি ওয়ার্ডে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।তিনি বলেন শার্শা ও বেনাপোল প্রশাসনের সহায়তায় শান্তির্পর্ণ পরিবেশে প্রতিটি ইউনিয়ন বিএনপি দায়ীত্বশীলদের হাতে এসব খাদ্র সামগ্রী তুলে দিয়েছেন শার্শা ও বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ।

খুলনা এর আরও খবর: