ঝিকরগাছার মাগুরা ইউনিয়ন ও গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদ ত্রাণ কমিটি গঠিত,
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করতে সারাদেশ ত্রাণ কমিটি গঠন করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন গুলোকে, নির্দেশ দিয়েছেন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহকতায় আজ যশোর -২ আসনের মাননীয় এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন মহাদয়ের সার্বিক দিক নির্দেশনায়।
ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি,জনাব জাহাঙ্গীর আলম মুকুল ও ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনাব মোঃ মনিরুল ইসলাম মহাদয়ের সার্বিক সহযোগিতায়।
ঝিকরগাছা উপজেলার ০১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদে, সকাল ১১টা ও ০২নং মাগুরা ইউনিয়ন পরিষদে, দুপুর ১টার সময় প্রতিটা ওয়ার্ডে ১১জন সদস্য বিশিষ্ট ত্রাণ কমিটি করা হয়। সেই সাথে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন।
ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জনাব মোঃ সেলিম রেজা।
বক্তব্য রাখেন, ঝিকরগাছা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হুদা রাসেল।
ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সন্মানিত সদস্য, মোঃ শাহেদুর রহমান শিপলু, যুবলীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা আরাফাত হোসেন শান্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, ০২ নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনাব আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন।
০১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বদর উদ্দিন বিল্টু, সাবেক চেয়ারম্যান জনাব আমিনুর রহমান আমিন,
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ সহ উক্ত ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
