ঝিনাইদহে সামাজিক দুরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে জেলা পুলিশ ও পৌর মেয়র।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ।
করোনার সংক্রমন প্রতিরোধ ও সামাজিক দুরত্ব বজায় রাখতে ঝিনাইদহে কঠোর অবস্থানে জেলা পুলিশ। সোমবার শহরের পায়রা চত্বর, হামদহ,আরাপপুরসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। এসময় প্রয়োজন ছাড়া ইজিবাইক চলাচল বন্ধ ও মোটর সাইকেলে একজনের বেশি না বসা, বাইরে অযথা ঘোরাঘুরি না করে বাড়ীতে থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত গাড়ি চালক ও সড়কে চলাচলকারীদের উপযুক্ত কারণ ছাড়া শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।এসময় বেশ কয়েকটি মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়।অভিযানে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম,পৌর মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ওসি মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর সালাহউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
