ঝিকরগাছায় গাজীর দরগায় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়।

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০১:৫১ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান 


যশোরের ঝিকরগাছায় গাজীর দরগাহ মাদ্রাসায় ভারত থেকে ফেরত আসা, বাংলাদেশিদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন রাখার জন্য, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে।


বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে, এই সেন্টারটি স্থাপন করা হয়েছে এবং ৫৫ পদাতিক ডিভিশন এই সেন্টারের পরিচালনা করছে।


কোয়ারেন্টাইন সেন্টারে অবস্থানরত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা এই কোয়ারেন্টাইন সেন্টারে থেকে অত্যন্ত খুশি। তারা জানান এই কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থাপনা খুবই ভালো। তাদের খাবার ও

থাকার ব্যাপারে কোন ধরনের সমস্যা হচ্ছে না।

তারা এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানায়।


এ ব্যাপারে ৫৫ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৩ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ানের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর শাহীন সাংবাদিকদের জানান, ভারত থেকে আসা বাংলাদেশীদের কোয়ারেন্টাইনে রাখার সরকারি নির্দেশে জেলাপ্রশাসকের অনুরোধে তারা এই কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করেন।


তিনি আরো জানান, এই কোয়ারেন্টাইন সেন্টারে ৪০০ জনকে একসাথে রাখার ব্যবস্থা আছে। তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে এবং সুন্দর পরিবেশে থাকার ব্যবস্থা আছে।

একই সাথে অন্যান্য সকল প্রয়োজনীয় ব্যবস্থাও এখানে রয়েছে। যাতে করে তাদের কোন ধরনের সমস্যা না হয়।

খুলনা এর আরও খবর: