চলছে ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতা, হাজার মানুষের ঢল কুষ্টিয়া দৌলত পুরে।

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২০, ০২:০২ পূর্বাহ্ন   |   খুলনা



ফয়সাল আহমেদঃ

কুষ্টিয়া দৌলতপুরে শুরু হয়েছে ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতা শুরু হয়েছে হাজার ও মানুষের ঢল । করোনা ভাইরাস প্রতিরোধে যখন বাংলাদেশ সরকার নানা মুখি কর্মসূচি হাতে নিয়েছে তার ভিতরে প্রথমটি হচ্ছে জনসমাগম না হতে দেওয়া।


জনসমাগম ঠেকাতে, কাঁচা বাজার স্কুল ফিল্ড অথবা বড় জায়গায় স্থানান্তর করা,নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়া সকল পণ্যের দোকান বন্ধ রাখা , বিকালে তিনটার পরে ঔষধের দোকান ছাড়া সকল দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন । ঠিক সে সময় দোকান, বাজার বন্ধ থাকার কারনে সকল এলাকার মানুষ ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতায় শুরু করেছে।


এরি অংশ হিসাবে দেখা যায়, আল্লারদর্গা হাই স্কুল মাঠে, প্রাগপুর বাজারের পিছনে মাঠে, শশিধরপুর বিয়েজপুর মাঠের মাঝে ও সব থেকে বেশী মানুষের জমায়েত দেখা যায় দৌলতখালী পুবের মাঠে সেখানে প্রায় হাজার অধিক মানুষের জমায়েত হয়েছে, এ বিষয়ে ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতায় অংশ গ্রহন কারীদের কসছে জানতে চাইলে তাদের কাছে কোন সদোত্তর পাওয়া যায় নাই ।এ বিষয়ে এলাকার সচেতন মানুষের দাবী করেন যখন সরকার জনসমাগম ঠেকাতে সকল অর্থনৈতিক কার্যকর্ম বন্ধ রেখেছে ।



 

ঠিক তখন কিছু মানুষের এমন আয়োজন করোনাভাইরাস প্রতিরোধের সকল কার্যক্রমকে ব্যর্থ করে দিচ্ছে। এভাবে লোক সমাগম হলে কোনভাবেই করোনা কে প্রতিরোধ করা যাবে না। কারণ ঘুড়ি উড়ানোর মাঠে প্রায় হাজার হাজার লোক জমায়েত হয়েছে মনে হচ্ছে এই মাঠে ঈদের জামাত হচ্ছে।

খুলনা এর আরও খবর: