৩০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন–বেনাপোল ফায়ার সার্ভিস।
মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধিঃ
শার্শার নাভারন প্রতিবন্ধী ৩০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতলন করলেন বেনাপোল ফায়ার সার্ভিস। সব থেকে বেশি কষ্টে আছে প্রতিবন্ধী পরিবার।আর্তমানবতার সেবায় বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর নিজ অর্থায়নে ৩০টি পতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার(২১শে এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শার্শা উপজেলার নাভারন পতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় মাঠে সরকারের নিয়ম মেনে ৩০ টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ১০ দিনের খাদ্যসামগ্রী তুলে দেন বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর বেনাপোল ইনচার্জ তৌহিদুর রহমান তৌহিদ। বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ তৌহিদুর রহমান তৌহিদ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন,শার্শা ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন।বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন,আমরা বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিজেদের বেতনের টাকা দিয়ে এর আগেও অসহায় দুস্থ কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। বিভিন্ন জায়গা থেকে ফোন পেয়ে নাভারন প্রতিবন্ধী ৩০টি পরিবারের মাঝে সামান্য একটু সহযোগীতা করার জন্য আমরা খাদ্যসামগ্রী বিতরণ করি।
