কলারোয়ায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা জাতীয় পার্টি।

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ১১:১৯ অপরাহ্ন   |   খুলনা


মোঃআলামিন  হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:


 সাতক্ষীরার কলারোয়ায় করোনা ভাইরাস এ বাড়ীতে আটকে থাকা কর্মহীন অসহায় মানুষের মুখে খাদ্য সামগ্রী তুলে দিলেন উপজেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার বিকালে কলারোয়া বাজারে জাতীয় পার্টির অস্থায়ী কার্যলয়ের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


 উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক  আব্দুল্লাহেল বাবু, জাতীয় পার্টির নেতা আজিবার রহমান, আমিনুর রহমান, সাহাদুল্লাহ প্রমুখ। উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান শুক্রবার সকালে সাংবাদিকদের জানান, উপজেলায় কর্মহীন কিছু কিছু মানুষ না খেয়ে থাকবে। সেটা তো হয় না। তাই তিনি উপজেলা জাতীয় পার্টির তরফ থেকে ওই সব অসহায় পরিবারের মাঝে চাল, আলু, ডাল ও তেল বিতরণ করেন। তিনি এসময় আরো বলেন, জেলা প্রশাসনের আদেশ মেনে নিয়ে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানাচ্ছি।


 আপনারা জানেন করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে পরিত্রান পাওয়ার জন্য নাগরিক দায়িত্বের অংশ হিসেবে আসুন আমরা সবাই সচেতন থাকি। নিজে বাঁচুন, পরিবার, সমাজ ও দেশের সর্বাত্মক কল্যাণে সহযোগিতা করি। পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক ব্যবহার করুন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। মুখে মাস্ক ব্যবহার করুন। প্রতি ২ ঘন্টা অন্তর অন্তর হ্যান্ড ওয়াস বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। সকলের সহযোগিতায় করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসুন।

খুলনা এর আরও খবর: