১ম রোজায় ৩৩০টি পরিবারকে সাহায্য করবে স্বপ্নচূড়া সংগঠন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষদের নিয়মিত সহযোগিতা করে যাচ্ছে স্বপ্নচূড়া সংগঠন। এ পর্যন্ত কয়েক ধাপে ১৩৩টি পরিবারকে ৫দিনের খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছে। আগামীকাল ১ম রোজায় আরো ৩৩০টি পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবে। কেনাকাটা ও প্যাকিংয়ের কাজ শেষ। আগামীকাল সকাল থেকেই স্বপ্নচূড়ার পরিবার আপাততঃ ৩৩০টি গরিব ও অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিবে।
গরিব দুস্থদের সহযোগিতার পাশাপাশি সংগঠনের নিজস্ব অর্থে মানুষকে সচেতন করতে গণসচেতনমুলক কার্যক্রম করে যাচ্ছে স্বপ্নচূড়া।
সংগঠনটি প্রাথমিকভাবে ঝিকরগাছা উপজেলার ৭নং নাভারণ ইউনিয়নের অন্তর্গত ৮ ও ৯নং ওয়ার্ডের বায়শা, চাঁদপুর, হাড়িয়া, মানিকআলী গ্রাম নিয়ে কার্যক্রম শুরু করলেও আরো বিস্তৃতি আকারে কার্যক্রম করার পরিকল্পনা করছে স্বপ্নচূড়া সংগঠনটি। সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন মানুষের আর্থিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম এগিয়ে চলেছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা এবং সমাজ সেবক, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করিম মোহাম্মদ নান্নু ও প্রধান উদ্দ্যক্তা আক্তারুল ইসলাম শিমুল জানান, যদি এলাকার বিত্তবান দানশীল ব্যাক্তিরা সহযোগিতার জন্য এগিয়ে আসত, তাহলে স্বপ্নচূড়া পরিবার আরো বেশি মানুষকে সহযোগিতা করতে পারলে ভালো লাগত।
স্বপ্নচূড়া একটি অরাজনৈতিক সংগঠন। স্বপ্নচূড়া সংগঠন মানে গরিব অসহায়দের বন্ধু। স্বপ্নচূড়া মানে স্বেচ্ছাসেবী, জবাবদিহিতা ও অলাভজনক প্রতিষ্ঠান। স্বপ্নচূড়া রাজনীতিমুক্ত স্বেচ্ছাসেবী সংগঠন] ও কোন মতামত থাকলে আমাদের জানাতে পারেন [email protected] আল্লাহ আমাদের সবাইকে এই মহামারী পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমিন।
