হেরে যাক করোনা,জয় হোক মানবতার" পুলিশ সুপার, হাসানুজ্জামান পিপিএম।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ।
করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশ পুলিশ প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়ন করে চলেছে। এর পাশাপাশি দুর্যোগের শিকার হওয়া সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও কর্মহীন হয়ে পড়া মানুষদেরকে একটু স্বস্তির পরশ দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে সাধ্যমত মানবিক তৎপরতা অব্যাহত রেখেছে।বাংলাদেশ পুলিশ এমনই একটি সেবাধর্মী সরকারী প্রতিষ্ঠান যার উপস্থিতি শহর,বন্দর,গ্রাম এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যমান।মামলা তদন্ত,অপরাধ সনাক্ত ও দমনের মত মূল দায়িত্ব পালনের পাশাপাশি দেশব্যাপী যে কোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ পুলিশের এই সক্ষমতা এবং সুযোগকে কাজে লাগানো হচ্ছে।
ঝিনাইদহ জেলায় ০৬ টি থানা,৩০ টি ক্যাম্প,০১ টি তদন্ত কেন্দ্র ও ০৩ টি ফাঁড়ি রয়েছে।জেলার প্রত্যন্ত অঞ্চলে পুলিশের এই ইউনিট গুলোর অবস্থান হওয়াই অপরাধ দমন,অপরাধী শনাক্ত এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের এই চ্যালেঞ্জিং কাজগুলো সম্পাদন সহজতর হয়েছে।পুলিশী সেবা অতি অল্প সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন দৃশ্যমান বাস্তবতা। পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘনঘন এলাকায় গমন, জনবান্ধব ও মানবিক পুলিশিং কার্যক্রম পরিচালনার ফলে বর্তমান করোনা পরিস্থিতিতে দুর্দশাগ্রস্ত ও অসহায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কষ্ট সহজেই উপলদ্ধি করা যাচ্ছে।প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বিধবা,অতি বয়স্ক নারী-পুরুষ, শারীরিকভাবে প্রতিবন্ধী নারী-পুরুষ যারা জীবন সায়াহ্নে এসে পারিবারিকভাবে নিগৃহীত হয়ে জীবন কাটাচ্ছে এমন ব্যক্তিদেরকে অামরা খুঁজে বের করছি,দুর্দিনে তাদের কষ্ট লাঘবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।
এই মানবিক কাজের অংশ হিসেবে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত রিশখালী হাই স্কুল মাঠে তালিকা অনুযায়ী দুর্দশাগ্রস্ত ও অসহায় হয়ে পড়া সেই সব মানুষের নিকট ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে সহায়তা সামগ্রী প্রদান করা হয়।তাদের শারীরিক,পারিবারিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়।এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা,নিজ বাড়িতে অবস্থান করা ও যেকোনো জনসমাগম এড়িয়ে চলার জন্য তাদের সচেতন করা হয়।
"ইনশাআল্লাহ,করোনার বিরুদ্ধে মানবতার জয় হবেই।"
