বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের পক্ষ থেকে কর্মহীনদেরকে খাদ্য সহায়তা।

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ১০:৪৬ অপরাহ্ন   |   খুলনা


স্টাফ রিপোর্টার

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের পক্ষ থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের সরুইস্থ দলীয় কার্যালয় থেকে বাগেরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৫ শতাধিক কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন পরিবারের মানুষেরা খাদ্য সামগ্রীর দেয়া হয়। করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা পেয়ে খুশি স্থানীয়রা।

এসময় বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, বিএনপি নেতা কাজী সেলিম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এ্যাড. শহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম সালাম বলেন, করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আর্থিক সংকটে রয়েছে পরিবারগুলো। এ অবস্থায় নিজ উদ্যোগে ৫০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলাম। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খুলনা এর আরও খবর: