মাগুরার ধলহরা মোল্লা পাড়ায় মধুরচাক কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ।

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ০৫:৩০ অপরাহ্ন   |   খুলনা


 এস এম শিমুল রানা :
সোমবার ধলহরা কাওড়াপারার মোল্লা পাড়ায় মধুর চাক কাটাকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে তুমুল ভাবে সংঘর্ষ হয়।ঘটনা স্থলে মন্নু মিয়ার ছেলে ইয়াছিন(২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হয়।ইয়াছিনকে বল্লোপ দিয়ে পেটের ভুরিতে কোপ দেওয়া হয়।  পরে  আশঙ্কাজনক অবস্থায়   সাধারন জনগনের সহায়তায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে ভর্তি করা হয়। 
ঘটনাটি ঘটে কাওড়াপারা বাদশা মোল্লার বাড়ির সাথে,  সুত্রপাতে জানা যাই, ফারুক মোল্যার  নেতৃত্বে  এলাকার সৈয়েদ মোল্যার ছেলে অালমঙ্গীর, বাহার এবং উজ্জ্বল কে দিয়ে মেরে ফেলানোর হুমকি দেয়। পরবর্তীতে সেখানে মাগুরা সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।অপরাধীদের বিরুদ্ধে শাস্তির দাবী জানান এলাকার সাধারণ মানুষ।  মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো: জয়নাল আবেদীন জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খুলনা এর আরও খবর: