শার্শায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

 প্রকাশ: ০৩ মে ২০২০, ১০:১৭ অপরাহ্ন   |   খুলনা


মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরের শার্শা উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ৯০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

 

গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর বাজারে গৃহবন্দি ৯০টি পরিববারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হতদরিদ্র এসব পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১টি মাস্ক বিতরন করা হয়।

সেই সময় উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাঃ ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাংবাদিক ইয়ানুর রহমান, ইউপি সদস্য হাফিজুর রহমান ও কবির হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনা এর আরও খবর: