ঝিনাইদহের পুলিশ সুপার ডিএসবি দিয়ে ত্রাণ বঞ্চিত মানুষের খুজে ত্রাণ দিচ্ছেন।

 প্রকাশ: ০৪ মে ২০২০, ০৬:৪৫ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ 

ঝিনাইদহ পুলিশ সুপার  হাসানুজ্জামান পিপিএম ত্রাণ বঞ্চিত দুই শতাধিক প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, গৃহকর্মী, হতদরিদ্র শ্রমিক ও নিম্নআয়ের মানুষদের খুঁজে বের করে তাদেরকে খাদ্য সহায়তা দিলেন আলহেরা ইসলামী ইনস্টিটিউট প্রাঙ্গণ।                     

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার,সদর থানার ওসি মিজানুর রহমান ও ট্রাফিক ইনেন্সপেক্টার সালাউদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিভিন্ন স্থানে এখনো যে সমস্ত হতদরিদ্র, শ্রমিক, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী, বিধবা, দিনাজপুর, স্বামী পরিত্যক্তা, গৃহকর্মী ও নিম্নআয়ের মানুষ যারা ত্রাণসামগ্রী পাননি তাদেরকে গোয়েন্দা পুলিশের মাধ্যমে খোঁজ করে খাদ্যসামগ্রী দিচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম।

খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাল, ডাল, আলু, তেল, লবন । এছাড়া তার সকল পুলিশ বাহিনীর সুরক্ষার জন্য দিচ্ছেন মাস্ক, সাবান, হ্যান্ডসেনিটাইজার ।

পুলিশ সুপারের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই ।

খুলনা এর আরও খবর: