ঝিনাইদহ বে- ওয়ারিস লাশ দাফন কারীদের পাশে ওসি, মিজানুর রহমান।
খোন্দকার আব্দুল্লাহ বাশার, জেলা প্রতিনিধি ঝিনাইদহ।
আঞ্জুমান মফিদুল (কবর স্থান), ঝিনাইদহে নিঃস্বার্থ ভাবে সেবাদানকারী, যারা সনাক্ত/অজ্ঞাতমানা মৃত মানুষের লাশের গোসল থেকে শুরু করে দাফন পর্যন্ত যাবতীয় কার্যক্রম নিজেরাই করে থাকেন। সাম্প্রতিক সময়ে ঘাতক ব্যধি করোনা ভাইরাস এর ভয়ে যেখানে আত্নীয়-স্বজন লাশের পাশে যাচ্ছে না সেখানে তারা করোনা ভাইরাসকে উপেক্ষা করে নিঃস্বার্থ ভাবে সে সকল মৃত মানুষের লাশের গোসল থেকে শুরু করে দাফন কার্য সম্পন্ন অব্যাহত রেখেছেন। এই করোনা যোদ্ধারা অদ্যবধি পর্যন্ত কোথাও থেকে কোন সাহার্য্য না পেয়ে তাদের কষ্টের কথা অদ্য ইং-১৭ মে রবিবার সকালে থানায় এসে জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহকে জানালে তিনি তাদের মাঝে তাৎক্ষনিক ভাবে ঝিনাইদহ থানা পুলিশের পক্ষ থেকে ত্রান বিতরন করেন।
