ঝিকরগাছা থানার মোড়ে অভিযান চালিয়ে প্রাইভেটকার থেকে ৩০৭ পিচ ইয়াবাসহ আটক ২

 প্রকাশ: ০৮ জুন ২০২০, ০৯:৪১ অপরাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

যশোরের ঝিকরগাছার পারবাজার থানার মোড়ে চেকপোস্ট বসিয়ে, প্রায়ভেট কার সহ ২জনকে আটক করা হয়, তাদের কাছ থেকে ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ। 


এসআই (নিঃ) সুরঞ্জিত কুমার রায় এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ রিয়াজুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এএসআই (নিঃ) মোঃ ওলিয়ার রহমান, সঙ্গীয় ফোর্সসহ ঝিকরগাছা থানাধীন পারবাজার গ্রামস্থ যশোর টু বেনাপোল মহাসড়কের পাশে, মোঃ শরিফুল ইসলাম এর ফলের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর, চেকপোষ্ট ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০৬/২০২০ তারিখে, রাত ৮টার সময় বেনাপোল হইতে যশোর অভিমুখে যাওয়া সময়।


একটি প্রাইভেটকার সিগন্যাল দিয়ে, থামিয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে প্রাইভেকারের মধ্যে থাকা, আসামী মোঃ সবুজ (২৬) পিতাঃ করিম মিয়া, মাতা-মোছাঃ রেনু বেগম, সাং-রেলগেট পশ্চিমপাড়া শাহারিয়া হোটেলের পিছনে, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে তল্লাশী করিয়া তাহার জিন্স প্যান্টের, সামনের ডান পকেটে সবুজ রংয়ের পলিপ্যাকের মধ্যে ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


আসামী মোঃ রনি (২৭) পিতা-মোঃ জমির উদ্দিন, সাং-রাজনগর, থানা-শার্শা, উভয় জেলা-যশোরকে তল্লাশী করিয়া তাহার জিন্স প্যান্টের সামনের, বাম পকেটে কালো রংয়ের পলিপ্যাকের মধ্যে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, সর্বমোট ৩০৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন ঝিকরগাছা থানার পুলিশ। 


আসামীদের বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা নং-০৬, তাং-০৭/০৬/২০২০, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেন ঝিকরগাছা থানা পুলিশ।

খুলনা এর আরও খবর: