ঝিনাইদহে শিশুর ইজ্জতের মূল্য ১৭৫০০ টাকা

 প্রকাশ: ১৯ জুন ২০২০, ১১:২২ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার, ঝিনাইদহ জেলা প্রতিনিধি। 

ঝিনাইদহ মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের জাগুসা গ্রামের ১০ বছরের শিশুর ইজ্জতের মূল্য নির্ধারন করা হয়েছে ১৭৫০০ টাকা। গতকাল রাত্রে জাগুসার বিতর্কিত সাবেক ইউপি সদস্য  ডাঃ তবিবুর রহমানের নেতৃত্বে গ্রাম্য শালিশের মাধ্যমে ধর্ষন চেষ্টার অভিযোগে ট্রাক ড্রাইভার সোহরাবকে এ জরিমানা করা হয়। ধর্ষকের বিচার গ্রাম্য শালিসে করা আদৌও কি ঠিক? প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

খুলনা এর আরও খবর: