২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক কমিটি গঠন

 প্রকাশ: ২৪ জুন ২০২০, ১২:৪৫ পূর্বাহ্ন   |   খুলনা


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ  

আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাভাইরাস সংক্রমণ দূর্যোগের মধ্যে দিয়ে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে সীমিত আকারে কর্মসুচী পালন করেন। অাজ মঙ্গলবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহবুদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, শাহজাহান মাষ্টার, মাসুদ পারভেজ সোহেল, মুুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, আলী রেজা নান্নু, মো. সাইদুর রহমান, আ. ওহাব, আ. আওয়াল, সেকেন্দার আলী, নুর ইসলাম, মোস্তাফিজুর রহমান মানিক, কামাল মুন্সি, সুমন মুন্সি, টনি মীর, ডাক্তার মারুফ,রানা হাওলাদার, ইমরান মীর, আজাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে মহানগর আওয়ামীলীগের নির্দেশক্রমে ওয়ার্ডের করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যবিধি সচেতনতায় কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরে বক্তৃতা করেন। সভায় ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলামকে আহবায়ক, অওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. সাহাবুদ্দিন আহম্মদকে যুগ্ন আহবায়ক এবং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুলকে সদস্য সচিব এবং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষের সমম্বয়ে ৫১ সদস্যের সর্বদলীয় করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়। এছাড়াও সভায় ওয়ার্ডের ৬টি ইউনিট কমিটি গঠন করা হয়। সভায় করোনাভাইরাসে মৃত ব্যক্তি এবং প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে দোয়া করেন মাও. এনামুল হক।

খুলনা এর আরও খবর: