যশোরের শার্শায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ।
মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ
যশোরের শার্শায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত
যশোরের শার্শায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শার্শা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জন।
শনিবার (২৭ জুন) বিকালে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২জন, বড়আচড়ার ১ জন,গাতিপাড়ায় গ্রামে ১ জন ও বেনাপোলে ২ জন ।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার আক্তার মারুফ জানান, শার্শা ও বেনাপোলের অবস্থা অনেক খারাপের দিকে। এখন প্রতিটি মানুষের উচিৎ ঘরে থাকা। এ জন্য তিনি শার্শার সচেতন জনগনকে আরও সতর্কতা অবলম্বন করে চলাছল করতে বলেন। তিনি প্রয়োজন ছাড়া বাহিরে না যাওয়ার জন্য পরামর্শদেন।
এ ছাড়া তিনি আরও বলেন প্রতিটি জনপ্রতিনিধি ও ইমামদের দায়িত্ব সহকারে করোনা মোকাবেলায় কাজ করার আহবান জানান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, নতুন করে নমুনা সংগ্রহ করে গত শনিববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। এতে তাদের ৬ জনের নমুনায় করোনা পজেটিভ হয়েছে। আক্রান্তদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আক্রান্তদের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
