যশোরের পুলিশ সদস্য পরিবারের জন্য আইজিপির পক্ষ থেকে ঈদ উপহার।

 প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৮:১৭ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ।

এসব পুলিশ বীরদের আমরা সবর্দাই অত্যন্ত গর্বের সাথে স্মরণ করে হৃদয়ে ধারণ করি। বাংলাদেশ পুলিশ সর্বদা তাদের পরিবারের পাশে আছে থাকবে।


প্রিয়জন হারানো এসব পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে, তাদের জন্য পবিত্র ঈদুল আযহার উপহার পাঠিয়েছেন, বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ডঃ বেনজীর আহমেদ। 


যশোর পুলিশ সুপারের কার্যালয়ে দুপুর ০২.টার সময় পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোর জেলায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে উক্ত ঈদ উপহার বিতরণ করেন।


এসময় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  মোহাম্মদ গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার, (ক) সার্কেল, যশোর।

খুলনা এর আরও খবর: