ঝিনাইদহ সদর থানার ওসি, মিজানুর রহমান এর মহতি উদ্দগ।
খোন্দকার আব্দুল্লাহ বাশার। ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি)
শনিবার ১৮ জুলাই ঝিনাইদহ শহরস্থ মুন্সী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় শুক্তি ডায়াগনস্টিক সেন্টারে জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, ঝিনাইদহ থানা, ঝিনাইদহ অত্র থানা এলাকার ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক মালিকদের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় স্বাস্থ্য বিধি মেনে সকল প্রকার কার্যক্রম পরিচালনা, সকল প্রকার ডায়াগনস্টিক পরীক্ষার একই মূল্য তালিকা করে প্রত্যেক প্রতিষ্ঠানে জনসম্মুখে প্রদর্শন, রোগীর শারিরীক অবস্থা বিবেচনায় সেবা প্রদান সহ বিভিন্ন বিষয়াদী নিয়ে আলোচনা করেন। ডায়াগনস্টিক মালিকগণ অফিসার ইনচার্জ কর্তৃক এরুপ মত বিনিময় সভা প্রথম বলে থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
