ঝিনাইদহ পৌর মেয়র, করোনা যোদ্ধা নিজেই করোনা আক্রান্ত সাইদুল করিম মিন্টু।
খোন্দকার আব্দুল্লাহ বাশার। ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি)
ঝিনাইদহে করোনা পরিস্থিতির ফ্রন্টলাইন যোদ্ধা, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার(১৯ জুলাই) রাতে তার করোনা পরীক্ষার ফল আসে। এবিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ নিশ্চিত করে তার জন্য দোয়া কামনা করেছেন।
মেয়র সাইদুল করিম মিন্টু দেশে করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই ঝিনাইদহ জেলা শহরে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্য সচেতনতায় ব্যপক প্রচার প্রচারণা চালান।তিনি নিজে মাঠে থেকে লিফলেট,মাস্ক,জীবাণু নাশক নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটেছেন।তিনি ঝিনাইদহ শহরের ৩৫ হাজার ঘরবন্দী মানুষের মধ্যে ত্রাণের ব্যবস্থা করেছেন। মধ্যবিত্ত পরিবারেও গোপনে পাঠিয়েছেন আর্থিক সহায়তা। ঝিনাইদহে করোনা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্রকল্প স্থাপনের একজন অন্যতম উদ্যোক্তা। এই প্রকল্পটি প্রায় বাস্তবায়নের পথে।
ঝিনাইদহ শহরে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি যেয়ে খোজ নিয়েছেন খাবার-ফল পাঠিয়ে দিয়েছেন।তিনি ঝিনাইদহ শহরের পাড়া ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপনের পৃষ্টোপোশকতা করেছেন।ঝিনাইদহ শহরের স্বেচ্ছাসেবীদের নিয়ে তিনি করোনা মোকাবেলাই সারাদিন ছুটোছুটি করে বেড়িয়েছেন।কখনো দেখা গেছে তপ্ত দুপুরে মুখে মাস্ক,চোখে রৌদ্র চশমা পরে ছদ্মদেশে শহরের অলিগলিতে ঘুরে বেড়িয়েছেন।
মেয়র সাইদুল করিম মিন্টুর করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে তার জন্য জেলা বাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মেয়র সাইদুল করিম মিন্টু নামের একটি পাতা থেকে একটি পোস্টও করা হয়েছে তার নামে।এই পোস্টেও তিনি ঝিনাইদহবাসীকে সচেতন হয়ে ঘরে থাকতে অনুরোধ করেছেন।
