ঝিনাইদহে গাঁজা সেবনের দায়ে ৫ যুবকের ৩ মাসের কারাদণ্ড।

 প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০১:১৮ অপরাহ্ন   |   খুলনা


খোন্দকার আব্দুল্লাহ বাশার।  ( ঝিনাইদহ জেলা প্রতিনিধি) 

ঝিনাইদহ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ, জনাব মোঃ মিজানুর রহমান কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনার ব্যবস্থার মাধ্যমে ২১ জুলাই মঙ্গলবার ঝিনাইদহ পৌরসভাধীন মুরারীদহ সাকিনস্ত মিয়ার দালানের ৩য় তলার ছাদের উপর হতে মাদকদ্রব্য গাঁজা সেবন করাকালে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম সহ ১। কাজল হোসেন (২১), পিতা-ফরিদ উদ্দিন, সাং-আরাপপুর জামতলা ২। সবুজ (২০), পিতা-খলিলুর রহমান, সাং-খাজুরা চান পাড়া ৩। দ্বীপ বিশ্বাস (২১), পিতা-মহিন বিশ্বাস, সাং-আরাপপুর বিশ্বাস পাড়া ৪। অনন্ত (১৬), পিতা-কামাল, সাং-আরাপপুর বিশ্বাস পাড়া ৫। আব্দুল্লাহ (২১), পিতা-বিশারত, সাং-আরাপপুর চানপাড়া, সর্ব থানা ও জেলা-ঝিনাইদহদেরকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত উক্ত আসামীদের প্রত্যেকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

খুলনা এর আরও খবর: