মোরেলগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণ বিষয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ।

 প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০১:৪১ পূর্বাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মুজিব বর্ষের উপহার হিসেবে আধুনিক পদ্ধতিতে বৃষ্টির পানি সংরক্ষণ,স্বাস্থ্য ও স্যানিটেশন বিষয়ে মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. লিয়াকত আলী খান দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। 


এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় বেসরকারি সংস্থা রাস্টিক এর ‘অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের সুপেয় পানীয় জলের সংকট নিরসন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন রাস্টিক মোরেলগঞ্জ উপজেলা সমন্বয়কারি মো. আবুল কালাম খান। 


বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, ভিডিএফ’র নির্বাহী পরিচালক মো. আমির হোসেন ও প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।

খুলনা এর আরও খবর: