শিরোমণি দিশারী যুব পর্ষদের উদ্যোগে ৪শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০২:০১ পূর্বাহ্ন   |   খুলনা


খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলামঃ


শিরোমণির ঐতিহ্যবাহী দিশারী যুব পর্ষদের উদ্যোগে ঈদুল আযহাকে সামনে রেখে এবং করোনাভাইরাসের প্রাদূর্ভাবে আটরা গিলাতলা ইউনিয়নের চার শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টায় শিরোমণি দিশারী যুব পর্ষদ ক্লাব প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। উদ্বোধক অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ শেখ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, মেম্বর আব্দুস সালাম, ফুলতলা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মোহাম্মাদ শাহীন। ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরকে সার্বিক পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন শেখ জাকির হোসেন, মীর সিরাজুল ইসলাম, রাকিব, রিয়া, বিপ্লব, মোড়ল আসাদুজ্জামান, মো. কাউছারসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আটরা গিলাতলা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় চার শতাধীক পরিবারকে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়।

খুলনা এর আরও খবর: