যশোরের সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৪:১৮ পূর্বাহ্ন   |   খুলনা


আব্দুল জব্বার, যশোর জেলা  ব্যুরো প্রধান।।


মাননীয় তথ্যমন্ত্রী এর উপস্থিতিতে যশোর সার্কিট হাউজে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।


২৯-০৭-২০২০ ইং তারিখে সকাল ১১. সময়  যশোর সার্কিট হাউজে করোনাকালীন পরিস্থিতিতে খুলনা বিভাগের সাংবাদিকদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।


উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক সাংবাদিকদের মাঝে বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ডঃ হাছান মাহমুদ। 


এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

শাহীন চাকলাদার, মাননীয় সংসদ সদস্য, যশোর-৬,

মোল্লা জালাল, সভাপতি, বিএফইউজে,

শাবান মাহমুদ, মহাসচিব, বিএফইউজে,


আরোও উপস্থিত ছিলেন,

মোঃ তমিজুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক, যশোর।

মুহাম্মদ আশরাফ হোসেন, পুলিশ সুপার, যশোর। 

মোহাম্মদ শহিদুল ইসলাম মিলন, সভাপতি যশোর জেলা আওয়ামী লীগ।

মোহাম্মদ জাহিদ হাসান টুকুন, সভাপতি  যশোর প্রেসক্লাব সহ খুলনা বিভাগের সাংবাদিকবৃন্দ।


সভা প্রধানের দায়িত্ব পালন করেন, সাজেদ রহমান, সভাপতি যশোর সাংবাদিক ইউনিয়ন।

খুলনা এর আরও খবর: