নড়াইলে ৫০ সাংস্কৃতিক কর্মীকে ঈদ উপহার।

 প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০২:৪৭ অপরাহ্ন   |   খুলনা


ধরাইলি স্টাফ রিপোর্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা, নড়াইলের হাবিবুর রহমান তাপসের পক্ষে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ৫০জন সাংস্কৃতিক কর্মীকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।






বুধবার (২৯ জুলাই) বিকেলে নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সহযোগিতায় চিত্রশিল্পী এস এম সুলতান মঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটু, নড়াইল ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি চিত্রশিল্পী বিমানেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল হাসান লিজা, নাট্যকার মুন্সি আসাদুর রহমান প্রমুখ। উল্লেখ্য, হাবিবুর রহমান তাপস করোনার প্রাদুর্ভাব শুরু হবার পর থেকে এ পর্যন্ত ৪ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন।

খুলনা এর আরও খবর: