কলারোয়া চন্দনপুর ইউনিয়নে হতদরিদ্র মাঝে ভিজিএফ'র চাউল বিতারন।
মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ার উপজেলার চন্দনপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ড প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন-৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম (মনি) ট্যাগ অফিসার হুমায়ুন কবির, ইউপি সদস্য হাসান মাসুদ পলাশ,ইউপি সদস্য লাভলু, ইউপি সদস্য নজরুল, ইউপি সদস্য সালাম, প্রমুখ।
৭নং চন্দনপুর ইউনিয়নে ৮শ’৭৩টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
