যশোরের ঝিকরগাছার ছোট পোদাউলিয়ায় ৩২ পিস ইয়াবা উদ্ধার আটক-১।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান।।
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রাম হতে, মুনছুর আলী (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছ বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটকের সময় মুনছুর আলীর নিকট থেকে ৩২ পিস ইয়াবা পাওয়া গেছে বলে যানাযায়।
জানতে চাইলে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সাইফুল ইসলাম বলেন, আমরা গোপন সুত্রে জানতে পারি যে, বাঁকড়া - বাগআচড়া মধ্যবর্তী গ্রাম ছোট পোদাউলিয়া ও বড় পোদাউলিয়ার রাস্তার পাশে আঃ মালেক জৈনক ব্যক্তির মাছের ঘেরের পাশে মাদক লেন দেন হচ্ছে, তখন আমরা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই হিমানিষ বিশ্বাসের তত্বাবধানে এ এস আই সাইফুল ইসলাম, এ এস আই সুমন বিশ্বাস। এর সহযোগিতায় মুনছুর আলীকে ৩২ পিস ইয়াবাসহ, মাছের ঘেরের পাশ থেকে আজ দুপুর ২ টার সময় আটক করা হয়েছে। আটক কৃত ব্যক্তি মোঃ মুনছুর আলী (৫৫) পিতা মৃতঃ নুরআলী সর্দার। ছোট পোদাউলিয়া, ঝিকরগাছা, যশোর। গ্রামের স্থায়ী বাসিন্দা।
জানতে চাইলে, এস আই হিমানিষ বিশ্বাস ও এএস আই সাইফুল ইসলাম,বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
