মোরেলগঞ্জে ফেরীতে ওঠার সময় গরুসহ ট্রাক নদীতে।
মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে দুটি গরুসহ একটি মিনি ট্রাক নদীতে পড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সময় ট্রাকটি গরুরহাটের উদ্দেশে ফেরীতে উঠছিলো। ট্রাকটি উদ্ধারের জন্য থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল বেলা ২টায় কাজ শুরু করেছে।
এ ঘটনায় গরুর মালিক ভাইজোড়া গ্রামের দরিদ্র কৃষক জাকির হাওলাদেরর কমপক্ষ ৭০ হাজর টকার ক্ষতি হয়েছে।
সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ঘটনাস্থলে রয়েছেন।
এ বিষয়ে ট্রাক চালক নাসির গাজী বলেন, ট্রাকিট ফরীতে ওঠার পরে ফেরী চালকের ভুলে পন্টুনের খাম্বায় ধাক্কা লেগে নদীতে পড়ে যায়।
অপরদিকে ফেরী চালক সাখাওয়াত হোসেন বলেন, নিষেধ করা স্বত্তেও ফরীতে উঠতে গিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।
এ ঘটনা সম্পর্কে থানার ওসি বলেন, একটি গরু সাতরে উঠেছে। অপরটি মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারন এখনই বলা যাচ্ছেনা। ##
