মোরেলগঞ্জে অগ্নিকান্ডে সাবেক মেম্বরের বসতঘর পুড়ে ছাই।

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২০, ১০:২২ অপরাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে এক সাবেক ইউপি সদস্যের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে জিউধরা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর সেতারা বেগমের ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। বৈদ্যুতিক শর্ট শার্কিটের কারনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে ক্ষতিগ্রস্থ সেতারা বেগমের বোন আম্বিয়া বেগমসহ পাশ্ববর্তী বাসিন্দারা জানিয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে জিউধরা গ্রামে এ ঘটনা ঘটে। 


আগুন নিভাতে আসা স্থানীয় শহিদুল মৃধা, বাদশা হাওলাদার, মহারাজ আকন, আনোয়ার হোসেন, আব্দুল আউয়ালসহ একাধিক ব্যক্তিরা জানান, ওই দিনই গ্রামে নতুন বিদুৎসংযোগের আওতায় ৬৪টি গ্রাহক পরিবারে নতুন বিদ্যুৎ লাইন চালু হয়। লাইনের সংযোগ তার ত্রæটিপূর্ণ থাকায় এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে। ঘটনার সময় সেতারা বেগম বাড়িতে ছিলেননা। এ বিষয়ে জানার জন্য যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা এর আরও খবর: