মোরেগঞ্জে গাছের সাথে ঝুলানো অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ।

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২০, ১০:২৪ অপরাহ্ন   |   খুলনা


মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে গাছের সাথে ঝুলানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের(২৪) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে চিংড়াখালী ইউনিয়নের জামুয়া গ্রামের মনিন্দ্রনাথ হালদারের বাগান থেকে মরদেহটি পুলিশ উদ্ধার করে। 


স্থানীয়রা বলেন, গাছের সাথে বাঁধা ওই যুবকের পরনে কালো রংয়ের প্যান্ট রয়েছে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের অদুরে গাছের সাথে পাওয়া গেছে রক্ত মাখা গেঞ্জি। জামা ফেলানো রয়েছে লাশের অদূরে। পানি দিয়ে শরীরের রক্ত ধোওয়ানো হয়েছে এমন কিছু আলামতও সেখানে রয়েছে। 


এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, মরদেহটি ২৪ বছর বয়সী কোন যুবকের। সে হিন্দু ধর্মাবলম্বী বলে ধারনা করা হচ্ছে। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তৎপর রয়েছে। যুবকটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে এ কর্মকর্তা জানান। ##


(মশিউর রহমান মাসুম)

খুলনা এর আরও খবর: