ঝিকরগাছা বাঁকড়া কারিগর পাড়া জামে মসজিদে করোনা ভাইরাস উপলক্ষে দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা।
আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধান ।।
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নে বাঁকড়া কারিগরপাড়া জামে মসজিদে আজ (২৭-০৩-২০২০ ইং) তারিখ শুক্রবার জুম্মার নামাজ শেষে করোনা ভাইরাস উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়। মসজিদের ইমাম সাহেব মোঃ মাওঃ জাহাঙ্গীর আলম বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
তিনি আরো বলেন করোনাভাইরাস এর কোন ঔষধ নাই একমাত্র আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোন উপায় নাই আপনার সবাই দোয়া করেন এবং সরকারের নির্দেশ মেনে চলুন।
মসজিদ কমিটির সদস্য মশিউর রহমান তিনি বলেন করোনা ভাইরাস এই রোগের কোন ঔষধ নাই,এই করোনাভাইরাস বাতাসের মাধ্যমে এবং নিঃশ্বাসের সাথে গলার ভিতর চলে যায়।পরে ফুসফুসে যেয়ে আক্রমণ করে।
তাই আমাদের সর্তকতা অবলম্বন করতে হবে আর সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। বিনা কারণে রাস্তায় চলাফেরা করবেন না,চায়ের দোকানে আড্ডা দেবেন না,সতর্ক হয়ে বাড়িতে থাকুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন,নিজে বাচুন সমাজ বাচান,দেশ বাচান।
