শার্শায় মেহেদী হাসান এর উদ্যোগে স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিতরণ।

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৪:৩৮ পূর্বাহ্ন   |   খুলনা



২৮শে,মার্চ,২০২০


মনা,বেনাপোল,যশোর,প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের নিজ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।


শনিবার সকাল সাড়ে ১০টার সময় তিনি উপজেলা নির্বাহি অফিসার পূলক কুমার মণ্ডলের কাছে করোনা ভাইরাস প্রতিরোধে আড়াইশো কেজি ব্লিচিং পাউডার হস্তান্তর করেন ৷


অপরদিকে সম্পূর্ণ নিজ অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতায় সীমান্ত প্রেসক্লাব বেনাপোলকে এক বক্স হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ৷


শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসানের নিজের উদ্যোগে এখন থেকে করোনা ভাইরাস প্রতিরোধী এসব সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান। তার পক্ষে যতটুকু সম্ভব দেশের এই দুর্যোগ এ মানুষের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করেন।


এ সময় অন্যদের মধ্যে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

খুলনা এর আরও খবর: