বাঁকড়ায় রাস্তার উপর প্রাচির দেয়ায় ২৫-৩০ পরিবারের যাতায়াতের পথ বন্ধ।

 প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ০৪:৫৫ পূর্বাহ্ন   |   খুলনা



আব্দুল জব্বার, যশোর ব্যুরো প্রধান।।



যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধে রাস্তার উপর প্রাচির দিয়েছে এক ব্যক্তি। খোরশেদ মোড়লের দেয়া প্রাচিরের কারণে বর্তমান ইউপি সদস্যসহ ২৫-৩০ টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় অভিযোগ  ও করা হয়েছিল ।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, উজ্জ্বলপুর গ্রামের ইউপি সদস্য গোলাম মোস্তফা ও কটাই মোড়লের ছেলে খোরশেদ মোড়লের সাথে জমি নিয়ে বিবাদ চলছিল। এর জের ধরে খোরশেদ মোড়ল তার বাড়ির পাশের একটি রাস্তার উপর প্রাচির দেয়। 


ফলে ২৫ - ৩০ টি পরিবারের বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ ভুক্তভোগী আব্দুর রাজ্জাক, হযরত আলী, নুরুল হক, ঝরনা বেগম, হাসানুর রহমান, আব্দুল আজিজ, শাহাদাত হোসেন জানান, ওই রাস্তা যুগ যুগ ধরে ব্যবহৃত হচ্ছে। ভুক্তভোগী  আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা রাস্তা বন্ধ করেছে, তারা সবাই শত্রুতা মুলক ভাবে।


গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর আনারস মার্কায় ভোট করে আজ ক্ষমতা দেখাচ্ছে,একথা স্থানীয় ভুক্তভোগীরা বলেন । সারা জীবন নৌকায় ভোট দিয়ে আজ আমরা নব্য আওয়ামী লীগের কাছে নির্যাতিত হচ্ছি। ইউনিয়নের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তারা আমাদের রাস্তা বন্ধ করার সাহস দেখাচ্ছে। এ ঘটনায় উপজেলা নির্বাচনের পর খোরশেদ মোড়লরা ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মারপিট করেছিল। 


সেই ঘটনায় ইউপি সদস্য গোলাম মোস্তফার ছেলে মামুন হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের  করেন। আসামিরা হলো- কটাই মোড়লের ছেলে খোরশেদ মোড়ল ও আরশাদ আলী, লুৎফর আলীর ছেলে কুদ্দুস আলী ও বিল্লাল হোসেন এবং ওয়াজেদ আলীর ছেলে কাশেম আলী। পুলিশ খোরশেদ আলী ও কাশেম আলীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। তারা জামিনে মুক্তি পেয়ে এসেই রাস্তার উপর পাঁচিল দিয়েছে।

এ ব্যাপারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম জানান, রাস্তাটি অনেক দিনের। গ্রামের জনগন বলেন যে এই রাস্থা প্রায় ১৪০ -১৫০ বছর গ্রামের জনগন যাতায়াত করে।  এটা বন্ধ করা দুঃখজনক। এলাকার সবচাইতে বয়োজেষ্ঠ মোঃ মোবারক সর্দার (১১৬) তিনি বলেন শুধু আমি না,আমার বাপদাদারা ও ঐ  রাস্তা দিয়ে চলেছে,ঐ রাস্তার যে জমি তাহাতে আমার ও আছে। এই রাস্তা যাদের জমি, তাদের চাইতেও ইন্ধন দাতা শফিকুল ইসলাম (নেদা) র ভুমিকা  সব চাইতে বেশি।  সে বিভিন্ন অযুহাতে রাস্তা বন্ধ করে নেদা ৪,০০,০০০৳ (চারলক্ষ) টাকা চাদা দাবি করেছে একথাও এলাকার জনগন বলেছে। 


যাদের জমি তারা কিছুনা চাদা চায় নেদা।  মাসুদ আলী (৪৫) তিনি বলেন আমরা অনেক ভোগান্তিতে আছি,এমনকি মানুষ মারা গেলে ও আমরা যেতে পারছি না।লাশ পর্যন্ত প্রাচির পার হতে হয় গালিগালাচ শুনে। এ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন,তাহাতে সবাই এলাকার জনগনের সার্থে রাস্তার একন্ত  প্রয়োজন।


এছাড়া খোরশেদরা কোনদিন আওয়ামী লীগ করেনি। গত উপজেলা নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়ে ভোট করে তারা আজ ক্ষমতার দাপট দেখাচ্ছে।

ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে ইউপি সদস্য ঝিকরগাছা থানায় একটি ঐ সময় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঐ সময় বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে থানার এসআই সিরাজুল ইসলাম। তিনি জানান, এলাকার মানুষ জানিয়েছে রাস্তাটি দীর্ঘদিনের। রাস্তা বন্ধ হওয়ার কারণে দুর্ভোগ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু  আসা দিয়েও কোন ফল পায়নি,আমরা যাতে রাস্তাটি পায় তার  জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি কামনা করেন এলাকার সাধারণ  জনগন।

খুলনা এর আরও খবর: